অপরাধকদমতলীতে পায়ের রগ কেটে স্যানিটারি মিস্ত্রিকে হত্যা

কদমতলীতে পায়ের রগ কেটে স্যানিটারি মিস্ত্রিকে হত্যা

রাজধানীর কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলী থানার জুরাইন নবারুণ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত মিন্টুর বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার চরফতিবাহাদুর এলাকায়। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে মিন্টুর দুই পায়ের রগ কেটে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা তাকে এই নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

এসএএ//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য