রাজনীতিমোহাম্মদপুরে ছাত্রদল নেতা আকাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মোহাম্মদপুরে ছাত্রদল নেতা আকাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ শেষে মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা আকাশের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।মিছিলটি মোহাম্মদপুরের লালমাটিয়া ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকা প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা রুখতে মোহাম্মদপুর থানা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় তারা সব সময় প্রস্তুত রয়েছেন।

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য