রাজনীতিচাঁদাবাজির অভিযোগে আদাবরে যুবদল নেতা সজিব আহমেদ রানা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে আদাবরে যুবদল নেতা সজিব আহমেদ রানা গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে চাঁদাবাজি অভিযোগে সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, সন্ধ্যার দিকে তাকে গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নেয়।পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে কি বিষয়ে তাকে ডিবি কার্যালয় নিয়ে গেছে সে বিষয়টি স্পষ্ট করে জানান নি তিনি।

এদিকে ডিবি পুলিশের একটি সূত্র থেকে জানা যায়,আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগামীকাল তাকে আদালতে চালান করা হবে বলে জানা যায়। তার বিরুদ্ধে আদাবর এলাকায় চাঁদাবাজির জমি দখল সহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য