রাজধানীর মোহাম্মদপুরে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা।রেস্টুরেন্টটির মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।
শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো শরিফ বলেন, খবর পেয়ে আমরাআমরা ঘটনাস্থলে আছি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি।’
অনুরাগ ফার্মেসী এবং রেস্টুরেন্টের মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম সময়ের চাকাকে বলেন, ‘গত ৬ নভেম্বর আমার কাছে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আজ রাত ১১ টার দিকে আমার দোকানে এসে পরপর তিন রাউন্ড গুলি করে। এতে আমার ফার্মেসীর গ্লাস ভেঙে যায়।’
সময়ের চাকার হাতে আসা সিসি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা এবং পাঞ্জাবি গায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ওই ফার্মেসিকে লক্ষ্য করে গুলি করে।এরপর সেখান থেকে বের হয়ে আসার সময় তার হাতে একটি ধারালো চাপাতিও দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, আশপাশে অনেক লোকজন থাকলেও তাদের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। নির্দিষ্ট সেখান থেকে পালিয়ে যায়। এর আগে তার ফার্মেসির সামনে পরপর দুইদিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
এসসি//



