ঘটনা-দুর্ঘটনাবিমানবন্দরে পাজেরো গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিমানবন্দরে পাজেরো গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় পাজেরো জিপের ধাক্কায় মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত দুজনই পেশায় নির্মাণশ্রমিক বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক জিপটি পালিয়ে গেছে।’

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে দুই মোটরসাইকেল আরোহী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কলাস্টিকা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি পাজেরো জিপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, স্বজনদের মাধ্যমে জানা গেছে, নিহত দুজনই নির্মাণশ্রমিক ছিলেন। নিহত মোবারক হোসেন রাজুর গ্রামের বাড়ি গাজীপুর সদর এলাকায়। তিনি শফিকুল ইসলামের ছেলে। অপর নিহত ফরিদুল ইসলাম সরদার গাইবান্ধা সদর এলাকার মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে।’

এসআই শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর পাজেরো জিপটি পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য