অপরাধমোহাম্মদপুরে আসল দলিলের নম্বর জালিয়াতি: রায়হান আলী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আসল দলিলের নম্বর জালিয়াতি: রায়হান আলী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আসল নিবন্ধিত দলিলের নম্বর ব্যবহার করে অন্যান্য তথ্য পরিবর্তনের মাধ্যমে জাল দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে জমির মালিকানা দাবি ও নামজারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। পরে পুলিশের অভিযানে মামলার আসামি রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে মোহাম্মদপুর থানায় ৫১ নম্বর মামলা হিসেবে এফআইআর রুজু করা হয়। আদালত অভিযোগ ও দাখিল করা নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে অপরাধ সংঘটনের উপাদান পাওয়ায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।‘

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) রতনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী জানিয়েছেন।’

ঘটনার কেন্দ্রে রয়েছে ৬৮৬৩ নম্বর একটি প্রকৃত নিবন্ধিত দলিল। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দলিলের নম্বর অপরিবর্তিত রেখে দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানাসংক্রান্ত অন্যান্য তথ্য পরিবর্তন করে কথিত জাল দলিল তৈরি করা হয়। পরে ওই দলিলের ভিত্তিতে রায়হান আলী জমির মালিকানা দাবি করেন।

আসল দলিলের নম্বর ব্যবহার করে জালিয়াতি–

মামলার অভিযোগ অনুযায়ী, ৬৮৬৩ নম্বর দলিলটি প্রকৃতপক্ষে একটি নিবন্ধিত দলিল। সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে এর সার্টিফায়েড কপিও সংগ্রহ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ‘ওই দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত একটি দলিল তৈরি করা হয়।পরে সেটিকে জমির মালিকানার ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়।অভিযোগকারী আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে অভিযুক্তদের ব্যবহৃত দলিলের দাতা, গ্রহীতা, সম্পত্তির তফসিল, জমির পরিমাণ ও মালিকানার তথ্য তুলনা করে জালিয়াতির বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।’

প্রথমে স্বামীর নামে নামজারি–

মামলার নথি অনুযায়ী, কথিত জাল দলিলের ভিত্তিতে রায়হান আলী নিজের নামে জমির মালিকানা দাবি করেন। পরে ২০২৫ সালের ২৫ নভেম্বর তার নামে নামজারির আবেদন করা হয়।১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ভূমি অফিসে তার নামে নামজারি সম্পন্ন হয়।’

প্রথম নামজারির তথ্য:- নামজারি খতিয়ান নম্বর: ২০২৫-১০১৫৮৭- আবেদন নম্বর: ১৩৬৩১১৪৭- আবেদনের তারিখ: ২৫ নভেম্বর ২০২৫- মিউটেশন মামলা নম্বর: ৪৬৬১ (IX-I)/২০২৫-২৬অভিযোগকারীর প্রশ্ন, মূল নিবন্ধিত দলিলের সঙ্গে দাখিল করা দলিলের তথ্যের অমিল থাকলে নামজারি প্রক্রিয়ায় তা যাচাই করা হয়েছিল কি না।

হেবা দলিলে স্ত্রীর নামে সম্পত্তি হস্তান্তর-

মামলার নথিতে বলা হয়েছে, প্রথম নামজারি সম্পন্ন হওয়ার পর ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে রায়হান আলী তার স্ত্রী রাশিদা খাতুনের নামে ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিল সম্পাদন করেন।এরপর ২০২৬ সালের ২৬ জানুয়ারি রাশিদা খাতুনের নামে নামজারির আবেদন করা হয়। ১৭ ফেব্রুয়ারি তার নামে দ্বিতীয় নামজারি সম্পন্ন হয়।

দ্বিতীয় নামজারির তথ্য:- নামজারি খতিয়ান নম্বর: ২০২৬-১০০৩১৮- আবেদন নম্বর: ১৪১২১২৭০- আবেদনের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬- মিউটেশন মামলা নম্বর: ৬৬৫৮ (IX-I)/২০২৫-২৬।

অভিযোগকারীর দাবি, প্রথমে স্বামীর নামে নামজারি এবং পরে হেবা দলিলের মাধ্যমে স্ত্রীর নামে দ্বিতীয় নামজারির পুরো প্রক্রিয়াটি তদন্ত করা প্রয়োজন।

সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের ভূমিকা তদন্তের দাবি–

অভিযোগকারীর দাবি, আসল দলিলের নম্বর ব্যবহার করে ভিন্ন তথ্যসংবলিত দলিল তৈরি এবং সেই দলিলের ভিত্তিতে সরকারি ভূমি রেকর্ডে নামজারি সম্পন্ন হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কার্যক্রম খতিয়ে দেখা দরকার।বিশেষ করে মূল দলিলের তথ্য যাচাই, নামজারি আবেদন পরীক্ষা, হেবা দলিল সম্পাদন এবং দ্বিতীয় নামজারি অনুমোদনের প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশের অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ ছাড়া দলিল প্রস্তুতকারী, শনাক্তকারী, সাক্ষী, নিবন্ধন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং নামজারি অনুমোদনকারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা তদন্তের দাবি উঠেছে।অভিযোগকারীরা ৬৮৬৩ নম্বর আসল দলিলের সার্টিফায়েড কপির সঙ্গে কথিত জাল দলিলের তুলনামূলক পরীক্ষা, ১০৫৩৭/২৫ নম্বর হেবা দলিলের বৈধতা যাচাই এবং ৪৬৬১ ও ৬৬৫৮ নম্বর মিউটেশন মামলার সম্পূর্ণ নথি পর্যালোচনার দাবি জানিয়েছেন।

তাদের দাবি, তদন্তে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রকৃত জমির মালিকের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।তবে এ ঘটনায় গ্রেপ্তার রায়হান আলীর বক্তব্য এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য পাওয়া য

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য