রাজধানীমোহাম্মদপুরে ককটেলসহ যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

মোহাম্মদপুরে ককটেলসহ যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেখানো মতে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।’

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা এবং লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা হলেন-মো মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে গ্যাস রনি (২৮)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার দুজনের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ‘মোহাম্মদপুরের সাবেক ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এর আগে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য