রাজনীতিতুরাগে নিষিদ্ধ ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

তুরাগে নিষিদ্ধ ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

রাজধানীর তুরাগে কার্যক্রম নিষিদ্ধ ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. শাকিল খান ওরফে জয়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত ৯ টা ৫০ মিনিটে তুরাগ থানার কামারপাড়া ২০ নম্বর রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

তুরাগ থানা-পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে।’

পুলিশের দাবি, তিনি তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রেপ্তার শাকিলের বাবার নাম মো. সেলিম খান এবং মায়ের নাম সেলিনা আক্তার। তার স্থায়ী ঠিকানা তুরাগ থানার কামারপাড়া ২০ নম্বর রোডের ৩৮ নম্বর বাসা।’

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য