সারাদেশডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।‘

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।’

বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।পত্রে জানানো হয়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমাকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।’

এর আগে, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লহকে বদলি করা হয়।দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর, গ্রামীণ ব্যাংকে আগুনসহ বিভিন্ন তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়।’

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য