রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউসিং এ চাপাতি দিয়ে দোকান কর্মচারী হৃদয়কে (২৩) কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা মূল্যের একটি স্যামস্যাং মোবাইল ফোন, রিয়েলমি ও একটি টেকনো কোম্পানির মোবাইল ফোন নিয়ে যায়।
সোমবার(৪ মে) সকাল সাড়ে আটটার দিকে চন্দ্রিমা হাউসিংয়ের এভিনিউ-২ এর আয়েশা টেলিকম এর সামনে এই ঘটনা ঘটে।’
আহত আয়েশা টেলিকমের দোকান কর্মচারী হৃদয় জানায়, সকাল সাড়ে আটটার দিকে দোকান খোলার জন্য এভিনিউ ২ এর সামনে আসি। এ সময় ওই দোকানের সামনে রেখে চায়ের দোকানে বসে ছিলেন হৃদয়। এ সময় একটি অটো রিক্সায় দুইজন এসে হৃদয়ের পাশে বসে কথা বলতে থাকে। এক সময় তাকে চাপাতি দেখিয়ে তার কাছে থাকা ব্যাগে ২ লাখ টাকা তিনটি মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি বাধা দিলে তারা আমার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে অটো রিক্সায় করে চলে যায়।’
পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে সনাক্ত করে পুলিশ। রিকশা চালকের মুখে মাস্ক টাকায় তাকে চেনা সম্ভব হয় নাই। কিছুদিন আগে জেল থেকে এই আকাশ বের হয়ে আবারো ছিনতাই কাজে নেমে পড়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা জানান, আমরা ঘটনার বিষয়টি জানার সাথে সাথে আমাদের পুলিশের একাধিক টিম গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে। ঘটনায় জড়িত কয়েকজনকে সনাক্ত করা হয়েছে আমরা তাদেরকে গ্রেপ্তারে জন্য অভিযান পরিচালনা করছি।’
এসসি//



