রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণের শিশা ও শিশা সেবন করার উপকরণ জব্দ করা হয়েছে৷ এছাড়া বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১ টা থেকে অভিযান শুরু করে ডিএনসি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, আমাদের অভিযান শেষের দিকে আছে। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণের শিশা ও শিশা সেবন করার উপকরণ জব্দ করা হয়েছে৷ এছাড়া বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে। তবে ভবন মালিক নারী পলাতক রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এসসি//



