সোমবার, মে ৪, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়রাজধানীর বাসা থেকে এমবিবিএস চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর বাসা থেকে এমবিবিএস চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডের ইউরেকা সালেহা প্যালেস নামের একটি বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৪ মে) বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পলাশ পাড়া গ্রামে।তার বাবার নাম নাম আহসান হাবিব।

সহকর্মী হাফিজুর জানিয়েছেন, জিসান ২০১৮-১৯ শিক্ষার্ষের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্ন শেষ করেছেন । বর্তমানে ধানমন্ডির পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন।’

তিনি আরও জানান,কয়েকজন সহকর্মী মিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের ইউরেকা সালেহা প্যালেস নামের একটি বাসায় আমরা ভাড়া থাকতাম। আজ দুপুরের দিকে তার রুমমেট দীপ্ত সিংহ তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

তবে কি কারনে, কিভাবে সে মারা গেছেন, সে বিষয়ে কিছুই জানতে পারেননি। মৃত্যুর পূর্বে কিছু সেবন করেছিল কিনা তাও জানতে পারেননি। তবে আমরা জানতে পেরেছি হাইপার টেনশনে ভুগছিলেন জিসান।’

ওই রুমমেট আরও বলেন, সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখেছিলাম জিসান তার বাড়িতে কথা বলেছিল।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য