জাতীয়মিরপুরে পুলিশের গাড়িতে আগুন,ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন,ফায়ার সার্ভিস কর্মীদের ধাওয়া দিল শ্রমিকরা

রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আগুনে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদেরও ধাওয়া দেন শ্রমিকরা।‘

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচ এ ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সকাল থেকে বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।সংঘর্ষের এক পর্যায়ে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ধাওয়া দেন। পরে তারা আগুন না নিভিয়ে ঘটনাস্থল থেকে চলে আসেন।

বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ছাত্র ভঙ্গ করতে জলকামান টিয়ারশেল ও সাউন্ড গ্রেট নিক্ষেপ করে।’

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য