দেশের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হয়েছে।
বুধবার(২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ফরিদা খানমকে ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
বুধবা
ফরিদা খানম বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন। তার এ নিয়োগ প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি ঢাকা জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবেন।
এসএএ//



