শনিবার, মে ২৩, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়

'রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।'

‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আজ শনিবার দুপুরে সেনাপ্রধান সস্ত্রীক বঙ্গভবনে যান। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।’

‘সেনাবাহিনীর ফেসবুক পেজে সৌজন্য সাক্ষাতের ছবি শেয়ার করে বলা হয়, ‘সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।’

‘ছবিতে দেখা যায়, সেনাপ্রধান ও তাঁর স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও বঙ্গবভনের কর্মকর্তারা। তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন। সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন।’

‘এর আগে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য