শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়টিয়ারগ্যাস-লাঠিপেটায় জবি শিক্ষার্থী সাংবাদিকসহ আহত অন্তত-৩৮

টিয়ারগ্যাস-লাঠিপেটায় জবি শিক্ষার্থী সাংবাদিকসহ আহত অন্তত-৩৮

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। এসময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে অন্তত শিক্ষার্থী ও সাংবাদিকসহ ৩৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন

▪বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।আহতরা হলেন-১।রেদোওয়ান (২৪),২। আসিফ (২০),৩।রহমান (২২),৪।আকিব (২১),৫।আরিফ (২২),৬।রফিক (২৫),৭।শফিক (২৫),৮।ওমর ফারুক(২৪),৯। দৈনিক সংবাদের মেহেদী হাসান (২৪),১০। অর্থিব (২১),১১। আপেল (২১),১২।মুজাহিদ (২৩),১৩।রায়হান (২৩),১৪।ফারুক(২৩),১৫।আবু বক্কর (২২),১৬।নিউটন (২০),১৭।হানিফ (২২),১৮। জীবন (২২),১৯। শহীদ(২০),২০।রাসেল (২২),২১।জিসান(২২),২২। জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্ট এর মাহাতাব লিমন (২৩),২৩।শহীদ (২৪),২৪।রাসেল (২৩),২৫।গৌরব(২৫),২৬।আব্দুল মান্নান (২২),২৭।নাহিদ-(২৩),২৮। জুয়েল (২৩),২৯।মোহন(২২),৩০। সোহানুর রহমান সানি(২৪),৩১।মাছুমা(২০),৩২।সংগ্রাম(২০),৩৩। বাইতুল (২২),৩৪।রাজু (২২),৩৫।সুমন (২২),৩৬রাজীব(২২),৩৭।আকাশ(২২) ও ৩৮।বাংলা ট্রিবিউন জবি প্রেসক্লাব সভাপতি আসাইফ আশরাফ(২৬)।’

▪পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।বর্তমানে জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।’

▪জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব লিমন জানান, আমরা যৌক্তিক আন্দোলন নিয়ে যমুনার অভিমুখে লংমার্চে যাওয়ার সময় পুলিশ আমাদের উপরে আসেন এবং শিক্ষক শিক্ষার্থী সাংবাদিকের উপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের প্রায় শতাধিক উপরে শিক্ষার্থী আহত হয়েছে।এতে আমাদের কয়েকটি শিক্ষার্থীর গুরুতর রক্তাক্ত এবং বেশ কয়েকজনের হাত ভেঙে যায়। পুলিশ যেভাবে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে সেটি জুলাই আন্দোলনেও এভাবে পুলিশ পিটাইনি। আমাদের নারী শিক্ষার্থী শিক্ষকদের উপরে পুলিশ হামলা চালিয়েছে। আমরা অনতিবিলম্বে এই ঘটনায় যারা দোষী তাদের বিচারের দাবি জানাচ্ছি।’

”অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।”

▪বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক মো.ফারুক।তিনি বলেন, যমুনা অভিমুখে লং মার্চে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জে আহত হলে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় শিক্ষার্থী সাংবাদিকসহ ৩৮ জন আহত হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য