আন্তর্জাতিকআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ দিল্লির

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ দিল্লির

বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রত্যাশা ভারতের

◆বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত।‘

▪মঙ্গলবার (১৩ মে) নয়া দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন।’

▪তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা একটি উদ্বেগজনক ঘটনা।”

▪জয়সওয়াল বলেন, “গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই ‘গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতা হরণ ও সংকোচন হওয়ার বিষয়ে উদ্বিগ্ন।’

▪ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, “আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি।’

▪উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সন্ত্রাসবিরোধী আইনে দলের নেতা-কর্মীদের বিচার চলমান থাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য