◆রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যানে বাইক চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিল।‘
▪মঙ্গলবার(১৩ মে) দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটায় মৃত ঘোষণা করেন।’
▪তাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠীর রাফি জানান, রাত আনুমানিক বারোটার দিকে শাহরিয়ার মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল এর সাথে তার ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি ও ধস্তা ধস্তির এক পর্যায়ে অজ্ঞাত ও সাত আট জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
▪সে আরও জানায়,শাহরিয়ার ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিল। সে স্যার এফ রহমান হলে থাকতো। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায়।’
▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জানায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে কথা কাটাকাটির জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ অবগত আছে।’
এসএএ//



