রাজনীতি‘ইয়াবা বদির’ জামাতা আ'লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

‘ইয়াবা বদির’ জামাতা আ’লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।‘

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪ টার দিকে রাজধানীর নিকেতনে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।এসআরবির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।’

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।’

রানা তাজউদ্দিন খানের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার।তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা। আবদুর রহমান বদি ‘ইয়াবা বদি’ নামে পরিচিত।’

এসসি//

সম্পর্কিত

মন্তব্য লিখুন

অনুগ্রহ করে মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে আপনার নাম লিখুন

স্পনসরকৃত বিজ্ঞাপন
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য