সারাদেশআন্দোলনের মুখে সাভার-আশুলিয়ার ১৭৭টি পোশাক কারখানা ছুটি ঘোষণা

আন্দোলনের মুখে সাভার-আশুলিয়ার ১৭৭টি পোশাক কারখানা ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া এলাকার পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।’

তিনি বলেন, পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন এবং পরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। তাদের আন্দোলনের মুখে ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ।

জানা যায়, রোববার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।’

দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের থামানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অন‍্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। পরে বিকেল ৫টার দিকে পুলিশ পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, শ্রমিকদের কালো তালিকাভুক্তকরণ বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। তারা বিভিন্ন অজুহাতে ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য