রাজধানীযাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে দুখু নামে এক যুবক নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে দুখু নামে এক যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি গলির পাশে দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন দুখু(১৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার(২৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিল সবার ছোট।

নিহত মারুফ ওরফে দুখুর স্ত্রী মিম জানান, আমার স্বামী সায়দাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করে। সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

কান্না জড়িত কন্ঠে মিম জানান, আমার স্বামী অনেক ভালো ছেলে সে কারো সাথে কোন দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কি কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করলো সে বিষয়টি বলতে পারছি না।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য