শনিবার, মে ১৬, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
বিনোদনঈদে শাকিব খানের ‘রকস্টার’-এ নতুন চমক, বিশেষ চরিত্রে সুনিধি নায়েক

ঈদে শাকিব খানের ‘রকস্টার’-এ নতুন চমক, বিশেষ চরিত্রে সুনিধি নায়েক

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ঢাকাই সিনেমায় সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলোর একটি রকস্টার। শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যার অন্যতম কারণ ঢালিউড সুপারস্টার শাকিব খান। পোস্টার, অ্যানিমেটেড টিজার এবং ভিডিও টিজার প্রকাশের পর সেই উন্মাদনা আরও বেড়ে যায়। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম গান পিরিতি দর্শকদের প্রত্যাশাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

নির্মাতা আজমান রুশো পরিচালিত এটি তার প্রথম চলচ্চিত্র। তিনি জানিয়েছেন, সিনেমাটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে শাকিব খান-এর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। “পিরিতি” গানে দেখা গেছে সংগীতশিল্পী পান্থ কানাই-কেও। জানা গেছে, সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনিও।এরই মধ্যে সিনেমাটি ঘিরে যুক্ত হয়েছে নতুন চমক।

ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক অভিনয় করেছেন সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে। দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে পরিচিত এই শিল্পী বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব-এর স্ত্রী হিসেবেও সুপরিচিত।

জানা গেছে, সিনেমাটির শেষ দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি নায়েক। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। তার ভাষায়, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সিনেমাটির পরিচালকই বিস্তারিত জানাতে পারবেন।”

অন্যদিকে নির্মাতা আজমান রুশো-ও পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত প্রকাশ না করলেও বড় ধরনের চমকের ইঙ্গিত দিয়েছেন।

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে পরিচিত সুনিধি নায়েক ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’ এবং ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয় সংগীতেও রয়েছে তার দক্ষতা। ভারতের আসানসোলে জন্ম নেওয়া এই শিল্পীর বেড়ে ওঠা শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিবেশে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এ পড়াশোনা শেষে ২০২০ সালের শেষদিকে শায়ান চৌধুরী অর্ণব-কে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। বর্তমানে কোক স্টুডিও বাংলা-সহ বিভিন্ন আয়োজন ও কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন এই শিল্পী।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য