রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাধ এলাকায় আসাদুল ওরফে লম্বু আসাদুলকে হত্যাকাণ্ডে জড়িত অন্যতম আসামী সাবেক ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ‘আক্তার ও মুন্নাসহ’ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার একটি চৌকস দল।অন্য দুই আসামিরা হলেন নয়ন ও মিরাজ।
তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জুয়েল রানা(এডিসি) এই তথ্য জানান।তবে প্রাথমিকভাবে তিনি চার জনের নাম জানাতে পারেননি।
মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে একটি বাসায় হত্যাকাণ্ডে জড়িত চার আসামি মাদক সেবন করছিল। সেই সময়ে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে হত্যা জড়িত চারজনকে গ্রেপ্তার করে।
এর আগে বুধবার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের বেরিবাধ সাদেক খান ইটখোলা এলাকায় পূর্ব শত্রুতা জেড়ে আসাদুল ওরফে লম্বু আসাদুলকে ছুরিআঘাত করে হত্যা করে।
এসসি//



