শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ দিল্লির

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ দিল্লির

বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রত্যাশা ভারতের

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত।

▪মঙ্গলবার (১৩ মে) নয়া দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন।’

▪তিনি বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা একটি উদ্বেগজনক ঘটনা।”

▪জয়সওয়াল বলেন, “গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই ‘গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতা হরণ ও সংকোচন হওয়ার বিষয়ে উদ্বিগ্ন।’

▪ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, “আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি।’

▪উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সন্ত্রাসবিরোধী আইনে দলের নেতা-কর্মীদের বিচার চলমান থাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য