➡অবশেষে কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি।আজ বুধবার বিকেল ৩টার দিকে আকাশ অন্ধকার হয়ে আসে। শুরু হয় ঝরো হাওয়া, পরক্ষণেই নামে বৃষ্টি। যা রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছে।‘
বৃহস্পতিবার(১৬ এপ্রিল)বিকেলে রাজধানী বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ ধারণ করে। এরপর বৃষ্টি নামে। কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এদিকে রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।;
এসসি//



