শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আবহাওয়াবৈশাখের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া

বৈশাখের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া

➡দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে।এর ফলে গত কয়েক দিনে দেশের তাপমাত্রা গড়ে ১ থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস কমেছে।মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টির কারণে তাপপ্রবাহ প্রশমিত হবে। পহেলা বৈশাখ থেকে টানা চার দিন ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।”

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘বৈশাখের প্রথম দিনে বৃষ্টি হবে। পুরো দেশেই বৃষ্টি দেখছি। বাতাসও থাকবে। তবে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছি বিকেলের দিকে। তিন থেকে চার দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি দেখছি। এটা আসলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হালকা বৃষ্টি হবে। সঙ্গে বাতাস থাকবে, বজ্রপাতও আছে কোথাও কোথাও। গরম কবে নাগাদ কমবে- প্রশ্নে শাহনাজ সুলতানা বলেন, ১৪ তারিখ হালকা বৃষ্টি, ১৫তেও তাই। ১৬ থেকে পরের তিন দিন টানা বৃষ্টি দেখছি। বৃষ্টি হলেই গরমটা কমে আসবে।;

আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য