বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এই পূর্বাভাস দেন।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।’
শুক্রবারের পরবর্তী পূর্বাভাস
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়েও উল্লিখিত বিভাগগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’
- সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ
- আংশিক বৃষ্টি হতে পারে: ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগ
- তাপমাত্রা: দিন কমতে পারে, রাত প্রায় অপরিবর্তিত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসসি//



