বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আগামী ৬ ঘণ্টা মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।’
সন্ধ্যা ৭টায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।’
🌀 বর্তমান আবহাওয়ার তথ্য (সন্ধ্যা ৬টা):
- তাপমাত্রা: ২৭.০ ডিগ্রি সেলসিয়াস
- আদ্রতা: ৭৬ শতাংশ
- আজকের সর্বোচ্চ তাপমাত্রা: ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস
- সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস
- গত ৬ ঘণ্টায় বৃষ্টিপাত: ২ মিলিমিটারেরও কম
🌅 সূর্যোদয় ও সূর্যাস্ত:
- আজকের সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে
- আগামীকালের সূর্যোদয়: ভোর ৫টা ৩৭ মিনিটে
এসএএ//



