শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
খেলারিয়াল মাদ্রিদে যোগ দিয়েই মেসিকে সেরা বললেন মাস্তানতুনো

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই মেসিকে সেরা বললেন মাস্তানতুনো

রিয়াল মাদ্রিদের নতুন আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনো আত্মপ্রকাশের দিনেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কারণ, ক্লাবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক দিনেই তিনি খোলাখুলিভাবে স্বীকার করেছেন—তার চোখে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি।

১৮তম জন্মদিনে (১৪ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে মাস্তানতুনোর আনুষ্ঠানিক উপস্থাপনা হয়। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, “আপনার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় কে?” বিন্দুমাত্র দ্বিধা না করে এই কিশোর ফরোয়ার্ড বলেন—“আমি আর্জেন্টাইন, আর আমার জন্য বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এর বেশি বলার কিছু নেই।”

তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। রিয়াল মাদ্রিদের উপস্থাপনা অনুষ্ঠানও যেন অপ্রত্যাশিতভাবে পরিণত হয় বার্সেলোনার কিংবদন্তি মেসির প্রতি এক সম্মান প্রদর্শনে।

ফ্রাঙ্কো মাস্তানতুনোকে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে প্রায় ৬৩.২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এই চুক্তি চলবে ২০৩১ সাল পর্যন্ত। যদিও এত বড় অঙ্কের ট্রান্সফারের চেয়ে বেশি আলোচনায় এসেছে তার মেসি-প্রশংসা।’

বার্সেলোনা সমর্থকদের জন্য এই ঘটনা এক ধরনের “নিঃশব্দ জয়” হিসেবে দেখা হচ্ছে। কারণ, রিয়ালের নতুন প্রতিভা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম না নিয়ে মেসিকে বেছে নেওয়ায় কাতালান ক্লাবের সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে।’

যদিও মেসিকে বেছে নেওয়ার পেছনে মাস্তানতুনোর আর্জেন্টাইন পরিচয় বড় ভূমিকা রেখেছে, তবুও এটি প্রমাণ করে যে—ফুটবল বিশ্বে শ্রেষ্ঠত্বের মানদণ্ড এখনো মেসিই, এবং সেই মানদণ্ড গড়ে উঠেছিল বার্সেলোনার সাফল্যের রঙে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য