শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিজামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত ইসলামী কখনোই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “জামায়াতের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি।”

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।”

তিনি লেখেন, “আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার আছে, তবে সেই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “বাংলাদেশের কওমি, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত—এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না।”

তিনি উল্লেখ করেন, “আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা—বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষা করা আমাদের অঙ্গীকার।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমরা দরজা খোলা রাখি—যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে। এই দেশ কারও শত্রুতা নয়, বরং সহাবস্থানের ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক।”

তিনি শেষ করেন এই বলে—“এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না। মানবতার বাংলাদেশই আমাদের লক্ষ্য।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য