শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি‘জুলাই সনদ শুধু আনুষ্ঠানিকতা’— অংশগ্রহণ না করার ঘোষণা এনসিপির

‘জুলাই সনদ শুধু আনুষ্ঠানিকতা’— অংশগ্রহণ না করার ঘোষণা এনসিপির

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, সনদটি আইনি ভিত্তি না পেলে অংশগ্রহণের কোনো যৌক্তিকতা নেই।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত দেড়টার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই এখানে অংশ নিচ্ছি না।”

মুশফিক উস সালেহীন আরও বলেন, “ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা সেখানে অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করব।”

এনসিপি জানিয়েছে, দলটি জুলাই সনদকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে না, বরং আইনি কাঠামো ও বাস্তব প্রয়োগের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্বাক্ষরে অংশ নিচ্ছে না।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই সনদে শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, রাষ্ট্রীয় কাঠামোর আইনি স্বীকৃতি থাকা জরুরি—তবেই তা অর্থবহ হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, একের পর এক রাজনৈতিক দলের বর্জনের ঘোষণায় জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য