রাজধানী মোহাম্মদপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল চেষ্টা কালে জুনায়েদ সরদার(২১) ও মোঃ শয়ন(২০) নামে দুইজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার(১০ অক্টোবর) জুম্মার নামাজের সময় রাপা প্লাজা এলাকায় মিছিল করার চেষ্টা কালে হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশ।
আটক জুনায়েদ সর্দার ও মোঃ শয়ন দুজনেই কামরাঙ্গীরচর থানা এলাকায় থাকে। এদের মধ্যে জুনায়েদের বাবার নাম আফজাল সরদার এবং শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার(এডিসি) মো জুয়েল রানা।তিনি জানান, জুম্মার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে হাতে নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে ফোন করে এখানে ডেকে আনে। পরবর্তীতে মিছিল শুরু হওয়ার আগেই আমরা তাদের মধ্য থেকে দুইজনকে ধরে ফেলি বাকিরা পালিয়ে যায়। এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসসি//



