শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি‘মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই’—উপদেষ্টাদের উদ্দেশে এনসিপি নেতা সারজিস আলম

‘মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই’—উপদেষ্টাদের উদ্দেশে এনসিপি নেতা সারজিস আলম

জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা-সমালোচনা তীব্র হয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারাই এখন এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন।

দুদিন আগেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে।’

এই বক্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কিছু উপদেষ্টার সামনে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।’

সারজিস বলেন, ‘কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে, তারা দায়সারা দায়িত্ব পালন করছেন। যেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্বে অভ্যুত্থান–পরবর্তী একটি সরকার সফলভাবে কাজ করতে পারে না। তারা এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন—এভাবে দায়িত্বজ্ঞানহীনতা মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘তারা যদি এমনটি করে থাকেন, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য বলতে হয়—মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান না কেন, বাংলাদেশের মানুষ তাদের ধরবে।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এনসিপি নেতা বলেন, ‘জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন উঠেপড়ে লেগেছে। অথচ দলটির অস্তিত্ব বলতে টয়লেটের পাশে একটি ছোট ঘর ছাড়া কিছুই নেই। কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মানদণ্ডে নয়, যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। এটি যদি আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা হয়, জনগণ ও এনসিপি তা মেনে নেবে না।’

বাংলাদেশের সৎ ও ভালো মানুষদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে আপত্তি নেই জানিয়ে সারজিস আলম বলেন, ‘তবে একটি কথা স্পষ্ট—আওয়ামী লীগের যেকোনো ভার্সন অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। এনসিপি তা কখনোই মেনে নেবে না।’

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। সারজিসের দাবি, ‘শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও অভ্যুত্থান-পরবর্তী সময়ে স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য