আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপির প্রার্থী হতে পারেন। স্থানীয় বিএনপির নেতারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।’
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন,
“পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন **খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন।”
এর আগে গত বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ৬ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।”
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন—ফেনী-১ আসনে তার প্রার্থিতা অনেকটাই নিশ্চিত।’
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন,
“তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীরা এখন আরও উজ্জীবিত হয়ে মাঠে থাকবেন।”
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলায়। ফেনীর এই আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে এ আসনে তার জনপ্রিয়তা এখনো প্রবল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এসসি//



