রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঢাকার রাজপথে ফের দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন দলটির কর্মীরা।’
বিকেল সাড়ে ৩টার দিকে বেতার ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত যায়। মিছিল চলাকালে নেতাকর্মীরা সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।’
শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, বিক্ষোভে অংশ নেওয়া দুইজনকে আটক করা হয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি হয় এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়।’
নিষিদ্ধ থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে রাজধানী ও বিভিন্ন জেলায় দলটির ঝটিকা মিছিলের ঘটনা বাড়ছে। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলামোটরে, এর আগে ৩১ আগস্ট ধানমন্ডি, ৬ সেপ্টেম্বর নাবিস্কো এবং গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ দেখা যায়।’
এসসি//



