শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিডাকসু নিয়ে নো নেগোসিয়েশন-শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ডাকসু নিয়ে নো নেগোসিয়েশন-শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা চলমান। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন—ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “নো নেগোসিয়েশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো রাজনৈতিক দল, মন্ত্রী পাড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা—কারও অধিকার নেই।”

ডাকসু নির্বাচন নিয়ে মধ্যরাতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক পোস্ট।

তিনি আরও বলেন, এই ম্যান্ডেট একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কেউ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম লিখেছেন, শিক্ষার্থীরা তাদের জয় নিশ্চিত করেই ফিরবে। ইনশাআল্লাহ।’

এর আগে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। বিভিন্ন মহল থেকে আলোচনার কথা শোনা গেলেও ছাত্রশিবির সভাপতি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো ধরণের সমঝোতা বা নেগোসিয়েশনের সুযোগ নেই।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য