শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিনির্বাচনের আগে আরও কয়েকটি সরকার দেখা যেতে পারে: বিএনপি নেতা রিপন

নির্বাচনের আগে আরও কয়েকটি সরকার দেখা যেতে পারে: বিএনপি নেতা রিপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও দু-একটি সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিপন বলেন, “অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ২০২৪-এর গণ-অভ্যুত্থান ব্যর্থতার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আসতে পারে। যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ সিক্যুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।’”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৫ বছরে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়—এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ–সবার মধ্যে এই ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতন ছিল অনিবার্য। “গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক মিটিংয়ে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন।”

এসময় বিএনপি নেতা রিপন স্বীকার করেন, বিএনপি ক্ষমতায় এলেও সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য