ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন—
“ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া
এই পোস্টে সরাসরি প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি মন্তব্য করেন—
“প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
হাসনাত আবদুল্লাহর এমন আক্রমণাত্মক মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক অঙ্গনেও আসিফ নজরুলের প্রতিবাদী পোস্ট এবং এনসিপি নেতার তীব্র সমালোচনা ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।”
শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। এ ঘটনার পরই আসিফ নজরুল ফেসবুকে প্রতিবাদ জানান এবং পরবর্তীতে এনসিপি নেতা হাসনাতের মন্তব্য যুক্ত হয়।
এসসি//



