রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
এনসিপি নেতা সারজিস আলমের প্রতিক্রিয়া
ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানান। রাত ৯টা ৫৬ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেন—
“প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলেমিশে একাকার।”
তিনি আরও দাবি করেন—
“নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটি। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে। এমন ঘৃণ্য হামলার নিন্দা জানাচ্ছি।”
জাতীয় পার্টিকে দায়ী করলেন সারজিস
ফেসবুক পোস্টে সারজিস আলম আরও লিখেছেন—
“আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি-টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে।”
রাজধানীতে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটলো। গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে উত্তেজনা চলমান রয়েছে দীর্ঘদিন ধরে। নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।”
এসসি//



