শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিশিগগির দেশে ফিরবেন তারেক রহমান,প্রধানমন্ত্রীও হবেন:এ্যানি

শিগগির দেশে ফিরবেন তারেক রহমান,প্রধানমন্ত্রীও হবেন:এ্যানি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, আসন্ন নির্বাচনে অংশ নেবেন এবং জনগণের ভোটে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন

📌 প্রতিনিধি সভায় এ্যানির বক্তব্য
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এ্যানি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। আমরা তার কাছ থেকে সাহস ও মনোবল পাই। তাই নিশ্চিতভাবে বলতে পারি, আসন্ন নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবেন বিএনপি।”

📌 ক্ষমতায় গেলে বিএনপির পরিকল্পনা
এ্যানি আরও জানান, ক্ষমতায় গেলে বিএনপি প্রথম এক বছরের মধ্যেই কর্মসংস্থান সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে
তিনি বলেন, একদলীয় শাসন ও কর্তৃত্ববাদী রাজনীতির অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমান বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন।

📌 ঐতিহ্য ও নেতৃত্বের ধারাবাহিকতা
প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে এ্যানি বলেন— “জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলেই আজ বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমরা গর্ব করতে পারি। তার ধারাবাহিকতায় খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান দেশের মানুষের পাশে রয়েছেন।”

তিনি দাবি করেন, বিএনপি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি এবং কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

📌 আওয়ামী লীগের সমালোচনা
এ্যানি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “স্বাধীনতার পর থেকে দলটি কখনো গণতান্ত্রিক দলে রূপ নিতে পারেনি। শেখ হাসিনা গত ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়েছেন। শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে।”

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান, জেলা বিএনপি সদস্য ভিপি আবদুর রহিম, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএস মনোয়ার হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য