শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিড্যাব নির্বাচনে হারুন-শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

ড্যাব নির্বাচনে হারুন-শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিলে হারুন-শাকিল প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করেছে। শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।”

দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। রাত সাড়ে ১২টার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য, দুই প্যানেলের প্রার্থী এবং ড্যাবের সিনিয়র চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।”

ড্যাবের নির্বাচনে পাঁচটি পদে ভোট অনুষ্ঠিত হয়—সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ১১৭ জন, এর মধ্যে ২৬০০ ভোট কাস্ট হয়েছে।

হারুন-শাকিল প্যানেলের প্রাপ্ত ভোট:

  • সভাপতি: অধ্যাপক ডা. হারুন আল রশিদ — ১,৩৬৯ ভোট
  • মহাসচিব: ডা. জহিরুল ইসলাম শাকিল — ১,৪৫৮ ভোট
  • সিনিয়র সহসভাপতি: ডা. আবুল কেনান — ১,৩৩০ ভোট
  • কোষাধ্যক্ষ: ডা. মো. মেহেদী হাসান — ১,৩১২ ভোট
  • সিনিয়র যুগ্ম মহাসচিব: ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু — ১,৩১৬ ভোট

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আজিজ-শাকুর প্যানেল উল্লেখযোগ্য ভোট পেলেও কোনো পদে জয়ী হতে পারেনি।

  • সভাপতি: অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক — ১,২০২ ভোট
  • মহাসচিব: ডা. আব্দুস শাকুর খান — ১,০৭৯ ভোট
  • সিনিয়র সহসভাপতি: ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার — ১,২৩৩ ভোট
  • কোষাধ্যক্ষ: ডা. তৌহিদ উল ইসলাম — ১,২৫৯ ভোট
  • সিনিয়র যুগ্ম মহাসচিব: ডা. আবু মো. আহসান ফিরোজ — ১,২৪৯ ভোট

উল্লেখ্য, অধ্যাপক ডা. হারুন আল রশিদ ২০১৯ সাল থেকে ড্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডা. আজিজুল হক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত এই পদে ছিলেন।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, “অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভোটাররা শান্তিপূর্ণভাবে নিজেদের নেতা নির্বাচন করেছেন।”

পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার পর অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, “প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া। এই বিজয় আমাদের ওপর চিকিৎসক সমাজের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।”

ড্যাব নির্বাচন ২০২৫ চিকিৎসক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কারণ এখানে শুধু রাজনৈতিক প্রভাব নয়, পেশাজীবী চিকিৎসকদের গণতান্ত্রিক অংশগ্রহণও প্রতিফলিত হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য