শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিজুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় বিএনপির র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় বিএনপির র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজধানী ঢাকায় আয়োজন করেছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশাল বিজয় র‍্যালি। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় র‍্যালিটি।

র‍্যালিটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত অগ্রসর হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিটি মিছিলেই ছিলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে জোরালো স্লোগান, যেমন—

  • “তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে”
  • “মা মাটি ডাকছে—তারেক রহমান আসছে”
  • “সবার আগে বাংলাদেশ”

র‌্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, “এটি শুধুই একটি দিবস নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। গণতন্ত্রের বিজয় হবেই।”

র‍্যালিতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ সহ বিএনপির শীর্ষ নেতারা।

নয়াপল্টন এলাকায় দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামে। রঙিন টুপি, জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন তারা।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য