শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিকুমিল্লায় উপদেষ্টা আসিফের মদদে চলছে স্বৈরশাসন : ছাত্রদল সাধারণ সম্পাদক

কুমিল্লায় উপদেষ্টা আসিফের মদদে চলছে স্বৈরশাসন : ছাত্রদল সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কুমিল্লার মুরাদনগরে স্বৈরতান্ত্রিক শাসনের অভিযোগ তুলেছেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দমন-পীড়ন চালানো হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব অভিযোগ করেন।

নাছির বলেন, “আসিফ মাহমুদকে শিশুর উপদেষ্টা বলা হলেও তিনি অত্যন্ত ধূর্ত। তিনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তার নির্বাচনী এলাকায় আধিপত্য কায়েম করছেন। ফলস্বরূপ বিএনপির জনপ্রিয় নেতাকর্মীরা হামলা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, “জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত আসিফ মাহমুদের ইন্ধনে উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত নেতাদের কুমিল্লার নিম্ন আদালতে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। এতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে।”

তিনি জানান, “জেলে পাঠানোর ঘটনায় মুরাদনগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক পরবর্তীতে সেই মায়ের করব জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন।

নাছির আরও বলেন, “কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বিএনপির ১৩ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্দি রয়েছেন। আর আহ্বায়ক ও সদস্য সচিবরা এলাকায় ফেরার সাহস পাচ্ছেন না।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের কোনো কর্মী এখন কারাগারে নেই, বরং মুরাদনগরে ঘুরে বেড়াচ্ছেন এবং উপদেষ্টার পরিবারের সঙ্গে ব্যবসায় জড়িত।”

নাছির উদ্দিন নাছির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণ মাফিয়াতন্ত্র ও নতুন স্বৈরশাসন মেনে নেবে না। এই অপশাসনের ফল একদিন আপনাকেই (আসিফ মাহমুদ) ভোগ করতে হবে।”

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য