শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিবিএনপি'র সমাবেশ শুরু, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান

বিএনপি’র সমাবেশ শুরু, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের শাহবাগ কেন্দ্রিক ছাত্র সমাবেশ। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

প্রথমে কোরআন তেলাওয়াত এবং এরপর জাতীয় সংগীত পরিবেশন করে সমাবেশ শুরু হয়। সমাবেশটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়েছে।

সমাবেশ ঘিরে শাহবাগ মোড়ে টিএসসি সংলগ্ন দিকমুখী মঞ্চ তৈরি করা হয়। একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন এবং সামনের দিকের চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত বিস্তৃত হয়ে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল একত্রিত হয়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

বিভিন্ন দলের পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন সমাবেশস্থল। কেউ কেউ জাতীয় পতাকা হাতে নিয়ে গান গেয়ে, আবার কেউ মাইকে স্লোগান দিয়ে অংশগ্রহণ করছেন। দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে এটি শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান এবং পরে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম

ছাত্রদলের সাবেক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনার আবহ তৈরি হয়।

সৈয়দ আসিফ আলী //এএসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য