শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে মহিলা দলের আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া উচিত, ঠিক তেমন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে আগামী নির্বাচনের গুরুত্ব অনেক। এ দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে লক্ষ্যে নারীদের এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোনো রাষ্ট্র নারীদের বাদ দিয়ে এগোতে পারে না। অথচ দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিকভাবে নারীরা এখনো পিছিয়ে। এ অবস্থান পরিবর্তনে বিএনপির একাধিক কর্মপরিকল্পনা রয়েছে।”

নারীদের আর্থিক সক্ষমতা অর্জনের ওপর জোর দিয়ে তিনি বলেন, “নারীদের শিক্ষাদান ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলার মধ্য দিয়েই পারিবারিক সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।”

এ সময় বিএনপির পরিকল্পনার অংশ হিসেবে তিনি জানান, দলটি ক্ষমতায় গেলে প্রথম পর্যায়ে ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে তাদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি দেওয়া হবে।

তিনি নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবার জন্য নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য