শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি৫ কোটি টাকার চাঁদা দাবি, যুবদলের ফাহিমকে আজীবন বহিষ্কার

৫ কোটি টাকার চাঁদা দাবি, যুবদলের ফাহিমকে আজীবন বহিষ্কার

দলীয় পরিচয়ে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের যাত্রাবাড়ি থানার সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদসহ আজীবন বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।”

শনিবার (১২ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।”

বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া। তিনি জানান, “বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় যুবদল নেবে না। সংগঠনের কেউ তাদের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখলে তা শৃঙ্খলাবিরোধী বলে গণ্য হবে।”

🚫 কী অভিযোগ উঠেছে ফাহিমের বিরুদ্ধে?

সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে অভিযোগ—

  • এককালীন ৫ কোটি টাকা কিংবা মাসিক ১০ লাখ টাকা চাঁদার দাবি
  • ▪চাঁদা না দিলে শরীয়তপুর সুপার সার্ভিসের বাস ভাঙচুর, চালক ও শ্রমিকদের মারধর
  • যাত্রাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন

এই অভিযোগে শনিবার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করে যুবদল নেতা ফাহিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করে।”

🛑 যুবদলের অবস্থান ও পুলিশকে বার্তা:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “কোনো নেতাকর্মী যদি দলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে দল শৈথিল্য দেখাবে না। বরং আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।”

দীর্ঘদিন ধরেই যাত্রাবাড়ি এলাকার বাসস্ট্যান্ড, পরিবহন ব্যবসা ও ফুটপাত নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে। সম্প্রতি এই ইস্যুতে একাধিক সংঘর্ষ, শ্রমিকদের নিরাপত্তাহীনতা এবং বাস চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য