শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি‘পিচ্চি হেলাল’-এর সহযোগী জাহিদ মোড়ল যুবদল থেকে বহিষ্কার

‘পিচ্চি হেলাল’-এর সহযোগী জাহিদ মোড়ল যুবদল থেকে বহিষ্কার

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ‘পিচ্চি হেলাল’-এর অন্যতম সহযোগী এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল ওরফে জাহিদ মোড়ল-কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী নানা অনাচারের জন্য তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

বহিষ্কারের এই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার কথাও জানানো হয়েছে।”

চিঠিতে আরও বলা হয়—
“বহিষ্কৃত নেতা ও তাদের কোনো অপকর্মের দায়দায়িত্ব যুবদল নেবে না। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, বহিষ্কৃত যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল শীর্ষ সন্ত্রাসী হেলালের অন্যতম সহযোগী। জাহিদ মোড়ল দীর্ঘদিন যাবত মোহাম্মদপুর এলাকায় অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে। চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীর বাসায় দুই দফা গুলি, জাকির হোসেন রোডের কসমিক ডিস এন্ড ইন্টারনেট অফিসে গুলি,জমি দখল, লালমাটিয়ায় গুলি ও বোমা ফাটিয়ে ময়লা লাইন দখল,ডিস ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হুমকি,লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে তার নেতৃত্বে গুলি এবং চাঁদাবাজি হুমকিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে আসছে এই জাহিদ মোড়ল।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য