জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিয়েছেন—”জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল সাহসিকতার পুরস্কার পেত?” শনিবার (২৮ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি।
এই পোস্টটি মাত্র দুই ঘণ্টার মধ্যেই ১ লাখ ১১ হাজারের বেশি রিঅ্যাক্ট এবং ১৯ হাজারের বেশি মন্তব্য সংগ্রহ করেছে। পোস্টটি ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।”
📢 ফেসবুক পোস্টে কী বললেন হাসনাত?
পোস্টে তিনি লেখেন,
“হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেত?”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশে ব্যাপক ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হন এবং ওই দিন রাতেই পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।”
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা দায়ের হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার চায় সরকার।”
এসসি//



