শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতি“আপনারাই ডেকে আনছেন কুমির,তা আপনাদেরই খাবে”-উপদেষ্টা আসিফ মাহমুদ

“আপনারাই ডেকে আনছেন কুমির,তা আপনাদেরই খাবে”-উপদেষ্টা আসিফ মাহমুদ

◆আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে।”

তিনি মন্তব্য করেন, “You’re not one of them—just co-opted temporarily.”

গণতান্ত্রিক রূপান্তর নিয়ে হতাশা প্রকাশ

আসিফ মাহমুদ সজীব আরও লেখেন,
আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস—গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনটাই ইতিবাচক পথে যাবে না আরকি।”

পোস্টের শেষ দিকে তিনি বলেন, “স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।”

তার এই স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে মতামত জানাতে শুরু করেছেন।

এর আগে, আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

‘ওই বৈঠকে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।’

এই বৈঠককে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।”

▪রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসিফ মাহমুদ সজীবের এই মন্তব্য সরাসরি বিদেশি জোট ও অভ্যন্তরীণ রাজনৈতিক চুক্তি নিয়ে প্রশ্ন তুলছে। তার পোস্টে “BAL, North & Delhi” জোটের উল্লেখ করে পরোক্ষভাবে আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং স্থানীয় রাজনীতির সম্মিলিত প্রভাবকে আক্রমণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য