শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়নারায়ণগঞ্জে মিশুক গাড়িতে বাসের ধাক্কায় একই পরিবারের আহত-৬,নিহত-১

নারায়ণগঞ্জে মিশুক গাড়িতে বাসের ধাক্কায় একই পরিবারের আহত-৬,নিহত-১

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিশুক গাড়িতে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় একই পরিবারের ছয়জন আহত হয়েছে।এই ঘটনায় সাইরুল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার(৮ এপ্রিল) রাত দশটার দিকে গুরুতর আহত অবস্থা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন-তাসলিমা(৩৮), বাবু(২৫), তানভীর(৩),জামাল(৩৫), সাকিবুল(১২), রিফাত (১৩)।’

নিহত সাইরুলের শালিকা জানান, আমাদের বাসা সবুজবাগ থানার মাদারটেক উত্তর পাড়া এলাকায়। আজকে সন্ধ্যার দিকে তারা আমার বোনের বাসা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে ফেরার পথে একটি বাস মিশুক গাড়িতে ধাক্কা দেয়। এতে আমার দুলাভাই সাইরুল মারা যায়। এছাড়া আমার স্বামী জামাল আমার বোন তাসলিমা আমার আপন ভাগিনা ভাতিজাসহ ৬ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রাত দশটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’

তিনি আরও জানান, আমার দুলাভাই সাইরুল মারা গেছে তাকে ঢাকা মেডিকেলে না ঢুকিয়ে হাসপাতালে জরুরি বিভাগ থেকে সবুজবাগ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের সবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।আমার আরেক ভাগিনা তিন বছর বয়স তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।আমার দুলাভাই সাইরুল একজন অটো চালক ছিলেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান,নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আহত অবস্থায় ছয় জনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।একজন মারা গেছে শুনেছি তাকে হাসপাতালের ভিতরে না ঢুকিয়ে মরদেহ নিয়ে গেছে তারা।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য